নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে নজরুল সংগীত শিল্পী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, রবীন্দ্রনাথের পদধন্য সাংস্কৃতিক ঐতিহ্যের শাহজাদপুরে দেশের বরেন্য নজরুল সংগীত শিল্পীদের নিয়ে গঠিত কেন্দ্রীয় নজরুল সংগীত শিল্পী পরিষদের ছায়াতলে প্রতিষ্ঠিত হলো নজরুল সংগীত শিল্পী পরিষদ শাহজাদপুর শাখা।
শনিবার বিকেলে উপজেলা হলরুমে নবগঠিত এ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল-মাহমুদের সভাপতিত্বে কমিটি পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান।
পরিচিতি অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন কেন্দ্রীয় নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারন সম্পাদক সূজিত মোস্তফা।এছাড়াও স্থানীয় শিল্পীরা নজরুলের বিভিন্ন আঙ্গিকের রচনা থেকে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।