আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় নামে নামে মিল থাকায় অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় শুধুমাত্র নামের মিল থাকার কারণে অপপ্রচার ও হয়রানির স্বীকার হয়েছেন তৃনমূলের দুই আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন মোল্লা ও মোঃ দেলোয়ার হোসেন মাদবর। এক কথায় নামে নামে জমে টেনেছে তাদের।

সম্প্রতি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নতুন করে আওয়ামী লীগের কমিটি দেওয়া হয়েছে। তবে ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামের মিল থাকার কারণে তাদেরকে বিএনপির নেতা কর্মী বলে আখ্যায়িত করা হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাদবর এসব কথা জানান।

তারা জানান, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের আগের কমিটিতে গিয়াস উদ্দিন মোল্লা ছিলেন সাংগঠিনক সম্পাদক। এখন তিনি হয়েছেন এই ওয়ার্ডের সভাপতি। আর ২০১০ সালের যুবলীগরে ইয়ারপুর ইউনিয়নের কমিটিতে দেলোয়ার হোসেন মাদবর ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক। এখন তিনি হয়েছেন ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তারা আরও জানান, গিয়াস উদ্দিন মোল্লার নামে যে বিএনপির কাগজ পত্র দেখানো হচ্ছে সেটা আরেক গিয়াস উদ্দিন মোল্লা তার বাবার নাম লাল মিয়া মোল্লা (বুছাই মোল্লা)। সে বিএনপির সাথে এখনো সয়ক্রিয় রয়েছে। এবং আওয়ামী লীগের গিয়াস উদ্দিন মোল্লার বাবার নাম মৃত ইউনুস মোল্লা। আর দেলোয়ার হোসেন মোল্লার নামে যাকে বিএনপির বলা হচ্ছে সে বিএনপিই করে।

তবে দেলোয়ার হোসেন মাদবর আওয়ামী লীগের রাজনীতিই করে আসচ্ছেন আগে থেকে। দেলোয়ার হোসেন মাদবরের বাবার নাম মোঃ সুলতান মাদবর ও দেলোয়ার হোসেন মোল্লার বাবার নাম মৃত শুকুর আলী মোল্লা।

ইয়ারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবগঠিত আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা বাংলানিউজকে বলেন, আমি ছোটো থেকেই আওয়ামী লীগের সাথে জড়িত ও আমরা পরিবারের সবাই আওয়ামী লীগ। আমার বাবাও আওয়ামী লীগ করতো আমার বাবা বঙ্গবন্ধুর বাসায় যেতেন তিনি একজন শিল্পী। সে গান করতো বঙ্গবন্ধুর বাসায় গিয়ে। একটা বিষয় দেখেন।

ইয়ারপুর ইউনিয়নের সভাপতি কাদের দেওয়ান। তিনি থাকা কালীন ৯ নং ওয়ার্ড কমিটিতে আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক। এখন আমি হয়েছি সভাপতি। তার নিদের্শনায় আমরা এতোদিন রাজ পথে ছিলাম। আজ সেই বলছে আমি নাকি বিএনপি করি।

আমার কথা হচ্ছে আমি যদি বিএনপিই করতাম তাহলে আমি তার কমিটিতে থাকি কি করে। আমার অনেক কষ্ট-দুঃখ আমার পদ চাই না আমি। আমি একজন আওয়ামী লীগের পরিবারের সন্তান ও সারাজীবন আওয়ামী লীগ করে এসে আজ আমাকে বিএনপি বানানোর চেষ্টা করছে এক পক্ষ।

তিনি আরও বলেন, আচ্ছা বুঝলাম নামে নাম একটা থাকে গিয়াস উদ্দিন মোল্লা। আমার এলাকায় আরেকজন আছে গিয়াস উদ্দিন মোল্লা আপনারা তা জাচাই করেন। সেই গিয়াস উদ্দিন মোল্লা বিএনপি করে সে এখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত।

বিএনপির নেতা গিয়াস উদ্দিন মেল্লা  বলেন, আমি গিয়াস উদ্দিন মোল্লা। আমি ছোটো থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। এখানে নাম নিয়ে সমস্যা হয়েছে। আওয়ামী লীগের গিয়াস উদ্দিন মোল্লার বাড়ি আর আমাদের বাড়ি একই সাথে। সে ও তার বাবা সব সময় আওয়া মীলীগের রাজনীতি করতেন। আর বিএনপি করলে আমরা অন্তত জানতাম।

অন্য দিকে একই ওয়ার্ডের নবগঠিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাদবর বাংলানিউজকে বলেন, আমি ২০১০ সালে যুবলীগের কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। তার আগে থেকেই আমি ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত।

আমার সর্ম্পূন পরিবার আওয়ামী লীগের। আমি দীর্ঘদিন যুবলীগের দ্বায়িত্বে থাকা অবস্থায় আমার কাজে আস্বস্থ হয়ে আমার দক্ষতা দেখে আমাকে সিনিয়র নেতারা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ দেন। আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তা সর্ম্পূনই মিথ্যা।

কারন যে দেলোয়ারের নাম জড়িয়ে আমাকে বলা হচ্ছে আমি বিএনপি করি সেই দেলোয়ার আমি না। আমার এলাকারই আরেক দেলোয়ার। তার পুরো নাম দেলোয়ার হোসেন মেল্লা আর আমার নাম দোলোয়ার হোসেন মাদবর। সে কিসের রাজনীতি করে সেটা আমি জানি না।

তবে শুনেছি সে বিএনপির সাথে জড়িত। আর তার নামের সাথে আমার নামের কিছুটা মিল থাকায় আমাকে নিয়ে অপপ্রচার করছে কিছু মহল।

সাভার উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাজী মো: মফিজুর রহমান মাষ্টার বলেন,  আজ যে দুইজন লোক কে নিয়ে ৯ নং ওয়ার্ডের কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা খুবই দুঃখজনক। যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারাই শুধু না তাদের পূর্বে সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। আর তাদের ঘরের সন্তান তারা।

যারা এই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি করছেন। তারে আসেন দেখেন তদন্ত করেন। ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের আরও যারা আছেন তারা সাই খোঁজ নেন।

৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামী লীগের নেতা জাহের আলী  বলেন, আজ এই ওয়ার্ডে আওয়ামী লীগের ব্যপারে আমি নিক্ষুত ভাবে চিন্তা করে দেখেছি। যারা এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ এনেছে তারা প্রকৃত আওয়ামী লীগের কর্মী ও আওয়ামী লীগ পরিবারের সন্তান।

গিয়াস উদ্দিন মোল্লা তার বাবার আদর্শে রাজনীতি করছেন। তার বাবা ইউনুস মোল্লাকে একজন শিল্পী হিসেবে বঙ্গবন্ধু তাকে স্নেহ করতেন। তার কর্ম দক্ষতা দেখেই আওয়ামী লীগের নেতারা তাকে এই ওয়ার্ডের সভাপত্তিত্ব তাকে দিয়েছেন। কিন্তু কিছু ব্যক্তি তাকে বিএনপি বানাতে উঠে পরে লেগেছেন। অথচ গিয়াস উদ্দিন মোল্লা নামের একজন রয়েছে যে বিএনপির রাজনীতি করে আমরা তাকে সবাই চিনি।

এছাড়া সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাদবর তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সে আসলে দেলোয়ার হোসেন মাদবর না সে দেলোয়ার হোসেন মোল্লা। এখানে দেলোয়ার হোসেন মাদবরকে পেচিয়ে দেলোয়ার হোসেন মেল্লা বানানো হচ্ছে।

আর দেলোয়ার হোসেন মাদবর যুবলীগের রাজনীতি করে এসে আজ আওয়ামী লীগের পদ পেয়েছে। এটা তার প্রাপ। তাই আমি একজন প্রবীন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা হিসেবে বলবো যারা তাদের নামে অপপ্রচার চালাচ্ছে এটি সর্ম্পূন মিথ্যা।

গত ১৯ অক্টোবর ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি দেওয়ার পরপরই এই দুই নেতার নামে বিএনপির অভিযোগ তুলেন ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাদের দেওয়ান। এর পরেই বিষয়গুলো নিয়ে একটি মানববন্ধন হয়।

পরবর্তীতে আশুলিয়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত ৩১ অক্টোবর সভপতি কাদের দেওয়ানকে এসব অপপ্রচারের ব্যখ্যা চেয়ে ৭ দিনের সময় দিয়ে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাদের দেওয়ানরে সাথে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তার কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শাহেদ বলেন, আমাকে আমাদের সিনিয়র নেতারা ৭ জনের একটি সম্নয়ক কমিটি করে দিয়েছে।

সেই কমিটির সাথে সিদ্ধান্ত নিয়েই এই কমিটি দেওয়া হয়েছে। আর এসব নিয়ে যিনি অপপ্রচার করছেন তাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন বলেন, যারা কমিটি দিয়েছে তারা তো ভেবে চিন্তেই দিয়েছে।

তারপরেও আমিতো বলেছি যদি কোনো কমিটির বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেটা লিখিত অভিযোগ প্রদান করুক আমাদের কাছে আমরা বিষয়টি দেখবো। তদন্ত কমিটি করে দিবো। যদি দোষি হয় তাহলে বাতিল করে দিবো। তা না করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে একটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ