আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক :

১১পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাস এর জিওসি মেজর জেনারেল নাজমুল হাসান এনডিসি,পিএসসি এর পক্ষ থেকে ৪০ ফিল্ড রেজিঃ আর্টিঃ জাহাঙ্গীরাবাদ, বগুড়া সেনানিবাসের সহায়তায় ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে ২ টায় সদর ডাক বাংলা জেলা পরিষদের প্রাঙ্গণে ১১পদাতিক ডিভিশন এর জিওসি এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি পক্ষ থেকে ওয়ারেন্ট অফিসার মোঃ মোশারফ হোসেন, ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী, জাহাঙ্গীরাবাদ সেনানিবাস, বগুড়া এর নেতৃত্বে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন ডা: রামপদ রায় এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা: মোঃ ফরিদুল ইসলাম এর নিকট ঔষধ ও মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন।

এছাড়া ২২৫ জন গরীব ও অসহায় ব্যক্তির মাঝে সিরাজগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় হস্তান্তরিত ঔষধ সামগ্রীর মধ্যে ছিলো অক্সিজেন সিলিন্ডার ৫ টি, নেবুলাইজার মেশিন ১১টি, থারমাল স্ক্যানার ১৪ টি, ইসিজি মেশিন ১টি, পালস অক্সিমিটার ৮ টি, এনআরবি মাক্স ১০০টি, ভেরিশ্ব ভ্যান্টরী মাক্স ১০০ টি, এন-৯৫ মাক্স ১০০টি, সার্জিক্যাল মাক্স ৪ হাজার, সার্জিক্যাল গ্লাভস ৩৮ বক্স, ফেস শিলড উইথ গগলস ২০০টি, ফেস শিলড নরমাল ২০০ টি, ডিস্পোজেবল গ্রাউন ২০০টি, ডিসপোজেবল হেড কভার ১ হাজার,
ডিসপোজেবল সুকভার ১ হাজার, হেক্সিসল ৩৫০ টি।

বিতরণকৃত ২২৫ প্যাকেট ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাউল ১০ কেজি, আটা ৪ কেজি, ডাল ১ কেজি, তেল ১কেজি, লবন ১ কেজি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ