মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আরজি-নওগাঁয় শেরপুর মহল্লার একটি পুকুরে গোসল করতে নেমে ৬ থেকে ১০ বছর বয়সের চার শিশুর মৃত্যু।
শনিবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ভাই-বোনসহ তিন মেয়ে ও এক ছেলে শিশু রয়েছে। এরা হলো- ওই মহল্লার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া আক্তার (১০) ও ছেলে ফরহাদ হোসেন (৬), আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা খাতুন (৮) এবং আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮)। ঘটনার পর ওই মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মহল্লার প্রায় কাছাকাছি বয়সের ৬ শিশু খেলাধুলা করে দুপুর ১টার দিকে ওই পুকুরে যায় গোসল করতে। এর মধ্যে চার শিশু পুকুরে নামে। অপর দুই শিশু পুকুর পাড়ে অপেক্ষায় ছিল। পুকুরে নেমে ওই চার শিশু পানিতে তলিয়ে যায়।
এ সময় পাড়ে অপেক্ষায় থাকা দুই শিশু ভয়ে নিজ নিজ বাড়ি চলে যায়।
এদিকে শিশুরা বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।
প্রতিবেশী শিশুদের মাধ্যমে তারা জানতে পারে ওই চার শিশু পুকুরে গোসল করতে নেমেছিল।
এ খবর পেয়ে স্থানীয়রা পুকুরে প্রায় এক ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর ওই চার শিশুকে উদ্ধার করে।
পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক
চার জনকেই মৃত ঘোষণা করেন।
এলাকার হাজারো মানুষ মৃতদের বাড়িতে ভিড় জমিয়েছেন। আর মৃত সুরাইয়া ও ফরহাদের বাবা টুকু মন্ডল দুই সন্তান হারিয়ে বিলাপ করছেন। টুকুর স্ত্রীসহ আরও দুইজন শোকে অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অজান্তে তারা পুকুরে গোসল করতে নামলে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি