-
- জাতীয়
- অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
- প্রকাশের সময়ঃ October, 20, 2021, 7:20 pm
- 241 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে যারা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেন তিনি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও সংবাদ