আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, সমাধানে অগ্রগতি নেই

নিজস্ব প্রতিবেদক :

সাভারের ইমান্দিপুর এলাকায় এক জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় মামলা, হুমকি সহ সাইনবোর্ড নষ্ট করার অভিযোগ মিলেছে। জমির মালিকানার দাবিদার দুপক্ষই নিজেদের দলিল পত্র নিয়ে হাজির হলেও একে অপরকে ক্রমাগত দোষারোপ করেই চলেছেন। এমনকি জমির মালিকানা নিয়ে আদালতেও মামলা চলমান রয়েছে।

জমির মালিকানা দাবিকৃত দুই পক্ষের উল্লেখ করা জমির দাগ নাম্বারও ভিন্ন। যদিও তাদের দাবি এটিই তাদের জমি।সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইমান্দিপুর এলাকায় জমি নিয়ে এই বিশৃংখলার সৃষ্টি হয়েছে।

জমির মালিকানা দাবি করা এক পক্ষ হলেন, মোছাঃ সুরাইয়া আক্তার গং, অন্যপক্ষ হলেন মোঃ ইকবাল করিম। ইকবাল করিম বরিশাল জেলার আলাউদ্দিন আহমেদের কাছ থেকে এই সম্পত্তি পাওয়ার করে নিয়েছেন।

সুরাইয়া গং এর দাবি হল, বড় বলিমেহের মৌজার সিএস ৬৮, এসএ, ৩২,   আরএস  খতিয়ান ৩৬,  ২৫ দাগের ১০ শতাংশ জমি । এর মধ্যে ৫ শতাংশে দুই মালিক বাড়ি করে দখলে আছেন। এবং বাকি ৫ শতাংশ ও তাদের দখলে ছিল। সেই ৫ শতাংশ জমির গেইটে তাদের তালা ও সাইনবোর্ড ছিল। সেই তালা ভেঙ্গে অপরপক্ষ নতুন তালা লাগিয়েছে। এবং সাইনবোর্ড কালি দিয়ে মুছে দিয়েছে। সুরাইয়া গং রা ১২ ধরে দখলে থাকা অবস্থায় কতিপয় ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা করে।

সুরাইয়া গং আরও দাবি করে, তাদের জমিতে বৈদ্যুতিক সংযোগ তাদের নামেই রয়েছে। এতবছর ধরে তারাই সাভার পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও পরিশোধ করেছেন। জমির বিএস ব্যতীত সকল রেকর্ডেই তাদেরই নাম রয়েছে। এবং গত ১২ বছর ধরে তারা ভোগ দখল করে আসছে এবং বর্তমানে  সুরাইয়া দখলে রয়েছে।

সুরাইয়া গং আদালতে এই দাবি করে মামলা করেছে যে, অপরপক্ষ ভুয়া দলিল দেখিয়ে তাদের নামে বিএস রেকর্ড করে নিয়েছেন। এই রেকর্ড বাতিল করে তারা তাদের নামে রেকর্ড করতে চান। দুই পক্ষের দাবী তারা ১৯৭২ সনের বায়া দলিল মুলে মালিক।

অপরদিকে ইকবাল করিম বলেন, সুরাইয়া গং ভুয়া দলিল দেখিয়ে বিএস ব্যতীত অন্য রেকর্ডগুলো নিজেদের নামে নিয়েছেন। আইন অনুযায়ী বি এস রেকর্ড যার থাকে সেই জমির আসল মালিক। কিন্তু আমরা আমাদের জায়গায় যেতে পারিনা। আমরা মারামারি গ্যাঞ্জাম চাইনা। আমরা আদালতের আদেশের অপেক্ষায় আছি। আমরা সাইনবোর্ড দিলে তারা আমাদের সাইনবোর্ড ফেলে দেয়।

ইকবাল করিমের দাবিকৃত জমির দাগ নং হল, ঢাকা কালেকটরির তৌজিভুক্ত সিএস ৬৬৯, এসএ ১৮৪, আরএস ১৭৪, সিএস ৬৫,৬৭ নং এস এ ২৯,৩০,৩১ নং এবং সাবেক ৮৪/৮০-৮৩ হাল বুজারত আর এস ৩৬ নং নাম জারিকৃত।

আমির হোসেন টিপু বলেন, আমার নামে অভিযোগ করা হয়েছে শুধুশুধু। ঐ জায়গা তো আমার না। আমি ঐ জায়গায় কেন যাবো। আমার বাড়ির পাশে ঐ জমি। আমি চাই বিষয়টির দ্রুত সমাধান হোক। আমাকে শুধু শুধু পেঁচিয়ে কোর্টে পিটিশন মামলা দায়ের করেছে তারা। এটা আমার বোনের জায়গা।

ইকবাল করিমের পক্ষ থেকে আদালতে পিটিশন মামলা দায়ের করেন এ বছরের ১৩ সেপ্টেম্বর(মামলা নং-৩৩/২১) । এর পর আদালত ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারা জারি করে ২৭ অক্টোবর পর্যন্ত উভয়পক্ষকে উক্ত জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার আদেশ দেন।

এ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ফাহাদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। তাদের দুপক্ষকে ডেকে কোন ধরণের ঝামেলায় না জড়ানোর জন্য বলেছি। আদালতের নির্দেশনা মানতে যা করা প্রয়োজন আমি তাই করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ