আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক :

রবিবার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সালাম মেম্বর ও সাবেক মেম্বর গোলাম মোস্তফার সমর্থকদর মধ্য সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে।

আহতরা হলেন, হাজী আফাজ (৭০), আনোয়ার (৪০), ফালাবিদ্ধ লাল (৫০), ফালাবিদ্ধ জুলফি (২৩), ফালাবিদ্ধ শাহাদত (৪৫), হায়াত আলী (৪০), ওহাব (৫৫), হাফিজুল (৫০), সয়দ (৪০), স্বপন (৫৫), ফালাবিদ্ধ ইদ্রিস সরদার (৫০), ইব্রাহিম সরদার (৫৫) ও জাহাঙ্গীর সর্দার (৩৫)।

এদের মধ্যে ফালাবিদ্ধ ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের এনায়েতপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে আব্দুর রহিম স্বপন, আব্দুল সর্দারের বাড়ি সহ ৪/৫ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই সমর্থকদের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আনিছুর হত্যা মামলা সংক্রান্ত পূর্ব বিরাধের জের ধরে সালাম মেম্বর গোষ্ঠীর সমর্থক আনিছুর হত্যা মামলার স্বাক্ষী হাজী আফাজ ও আনোয়ার শাহজাদপুর থেকে বাড়ি ফেরার পথে উল্টাডাব পৌঁছালে আনিছুর হত্যা মামলার বিবাদীপক্ষে সাবেক মেম্বর গোলাম মোস্তফার সর্মথক রাজু, রাকোন, ইদ্রিসসহ ১৫/২০ জন তাদের গতিরোধ করে বেধড়ক মারপিট করে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ