আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কামারখন্দে ট্রাকচাপায় এক ভ্যানযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় পায়ে চালিত ভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার নলকা সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রী নিয়ে পা চালিতে একটি ভ্যান রাস্তা পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ও তিনজন আহত হন। হতাহতদের নাম পরিচয় সনাক্ত ও ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ