আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

তাড়াশে ট্রাক চাপায় মাছ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় হাসান আলী (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাসান আলী মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদেসৈয়দপুর সীমাপাড়ার রহম আলীর ছেলে।

বুধবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত হাসান আলী মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদেসৈয়দপুর সীমাপাড়ার রহম আলীর ছেলে।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল নিশ্চিত করে জানান, সকালে নিহত হাসান আলী নসিমন গাড়িতে চড়ে মহিষলুটি মাছ কেনার জন্য রওনা হয়।

পথে মান্নাননগর এলাকায় নসিমন গাড়ি উল্টে যায়। এ সময় সে গাড়ি থেকে লাফিয়ে মহাসড়ক পার হওয়ার জন্য দৌড় দিলে চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ