আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে তথ্যের সুশাসন বিষয়ক এডভোকেসি কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এ স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য দিবসের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, ব্যবস্থাপক আরএন্ডডি, এনডিপি মোল্লা আব্দুল্লাহ আল মেহেদী, ব্যবস্থাপক প্রশিক্ষণ এনডিপি নুর নাহার চৌধুরী, তথ্য কর্মকর্তা মোল্লা মেহেদী, এনডিপি প্রোগ্রাম অফিসার পিও স্বপ্না সেন, কমিউনিটি মবিলাইজার বিউটি খাতুন প্রমূখ।

এ সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আন্তর্জাতিক তথ্য অধিকার আইন ২০১৯ আমাদের সকলের জন্য এ অধিকার তাই সরকারের বিভিন্ন অফিস ও আদালতে সাধারণ মানুষদের জন্য তথ্য পাওয়া তাদের জন্য ন্যায্য এ অধিকার। যাতে সাধারণ মানুষজন তাদের নিজেদের এ অধিকার নিজেরাই নিজ দায়িত্বে তারা নির্ভরশীল হতে সক্ষম ।

মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের বাংলাদেশের উন্নয়নের ইশতেহার রয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আস্তে আস্তে উন্নয়নের দার প্রান্তে এগিয়ে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ