আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ভাঙ্গা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করে ভোগান্তি নিরসন করলেন- টি আই

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে নলকা সেতুর দুপাশে বড় বড় গর্তে নিজ উদ্যোগে ইট বিছিয়ে জনগনের ভোগান্তি নিরসন করলেন টি আই খালেকুজ্জামান সালেক।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর বিভিন্ন জায়গায় পিচ ও পাথর উঠে গেছে। সড়ক ও জনপথ বিভাগ সেতুতে মাঝে মধ্যে সংস্কার করলেও বৃষ্টির কারণে সেতুটির পিচ উঠে এক্সপানশন জয়েন্টগুলো ফাঁকা হয়ে গেছে।ফলে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

রাস্তা ভেঙ্গে জলাবদ্ধতা ও জনভোগান্তি সৃষ্টি হয়েছিল । বিষয়টি অন্য কারো নজরে না এলেও টি আই খালেকুজ্জামান সালেকের দৃষ্টিতে আসে এবং তিনি অবগত হন প্রতিনিয়ত ওই স্থানে পথচারী, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন দূর্ঘটনার শিকার হতে পারে। তাই তিনি নিজ উদ্যোগে ইট দিয়ে রাস্তার গর্ত ভরাট বা জলাবদ্ধতার নিরসন করেন। এ বিষয়ে জনমনে স্বস্তি ফিরেছে এবং জন ভোগান্তি হতে মানুষ পরিত্রাণ পাবে বলে তিনি মনে করেন।

এসময় সার্জন মোঃ সাইফুল ইসলাম সহ সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ