-
- জাতীয়
- গজারিয়ায় জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
- প্রকাশের সময়ঃ September, 28, 2021, 8:28 pm
- 194 বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ’র উদ্যোগে ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী পালনে কেক কাটা ও আলোচনা সভা করেছে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে ভবের চর বাসস্ট্যান্ড সংলগ্ন ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ’র কার্যালয়, ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ভবের চর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেনের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনা ও কেক কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন, ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম, উপজেলা শ্রমিকলীগ’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সহ সভাপতি বাবুল সরকার।
ভবের চর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মানিক সরকার, বাউশিয়া ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম শিকদার, মোঃ বাবুল শিকদার, প্রচার সম্পাদক ওমর ফারুক, মোঃ জহিরুল ইসলাম নয়ন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, জজ মিয়া শিকদার, হাবিবুল্লাহ সিকদার সহ অন্যান্য নেতাকর্মী।
এই বিভাগের আরও সংবাদ