আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালী প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি হেলিকপ্টার যোগে মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন । মন্ত্রী মহেশখালী মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন ।

২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বিজিবির একটি বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ এলাকায় পৌঁছেন । সকাল সাড়ে দশটায় মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও পুলিশ সুপার হাসানুজ্জামান এবং মহেশখালীর ইউএনও মোঃ মাহফুজুর রহমান সহ সরকারের পদস্থ কর্মকর্তারাগন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ।

মাতারবাড়ী পৌঁছে তিনি বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন । পরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় উপস্থিত হন । এ সময় কক্সবাজার-২ আসনের এমপি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সরকারের উধ্বর্তন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

সভায় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন । সভা ও দুপুরের খাবার শেষে তিনি আবারও প্রকল্প এলাকা পরিদর্শন করেন । পরে তিনি হেলিকপ্টার যোগে কক্সবাজারের পথে রওয়ানা দেন ।

বিকেলে মন্ত্রী একই হেলিকপ্টারে কক্সবাজার শহরে পৌঁছে দলীয় ও সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করার কথা রয়েছে । বুধবার কক্সবাজার থেকে আকাশ পথে সরাসরি ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীর ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ