আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কাজীপুরে বজ্রপাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে আশিক (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মনসুর নগর ইউনিয়নের শালগ্রামের বেলাল হোসেনের পুত্র। শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল আশিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় অন্যান্যদের সাথে আশিকও বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিলো।

এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে অন্য শিশুরা পাশের বাড়িতে আশ্রয় নিলেও আশিক বল আনতে মাঠের মধ্যে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় আশিক। মনসুরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ