নিজস্ব প্রতিবেদক, আতিক খাঁন :
পুঠিয়া বিভিন্ন নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় পুঠিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
এসময় বিভিন্ন নামিদামি কোম্পানির নামে নকল প্রসাধনী তৈরীর সময় কারখানার মালিকের চাচাতো ছোটভাই জুয়েলকে আটক করেছে পুলিশ।
শনিাবার দুপুরে পুঠিয়া পৌরসভার ৪নং কৃষ্ণপুর ওয়ার্ডের পুঠিয়া ফিলিং স্টেশনের দক্ষিণে জালালের ভাড়াকৃত সালাউদ্দিনের নিজ বাড়ী থেকে নকল হারবাল স্কীন স্পট ক্রীমসহ বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন কোম্পানীর নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির প্রায় এক কোটি টাকার মালামাল মেশিন জব্দ করে পুঠিয়া থানায় পুলিশ।
বিষয়টি নিশ্চত করে পঠিয়া থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার থানার ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে নকল প্রসাধনী তৈরির কারখানায় মালিক ও তার কর্মচারীগণ আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় মালিকের ছোটভাই জুয়েলকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
পরে সেই বাড়ী তল্লাসী করে বিপুল পরিমাণ নকল হারবাল স্কীন স্পট ক্রীম, বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন প্রসাধনী তৈরির জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলার ১নং আসামি সালাউদ্দিন (৩০)পিতা হারুনুর রশিদ ২নং জুয়েল রানা (২২)পিতা জিল্লুর রহমান অভয় সাং চকদমাদী ভালুকগাছি পুঠিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা। তিনি গণমাধ্যম কর্মীদের কে আরো বলেন আমি এই থানায় কোন প্রকার মাদক ও অবৈধ কোন কিছুর সাথে আপোষ হবে না আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।
কেএনএম/আগামীর সংবাদ