আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে পুলিশের অভিযানে চারজন জুয়ারী আটক

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আকবর আলী (৩২), মোঃ ফারুক শেখ (৫০), মোঃ রাজু মল্লিক (৩১) ও মোঃ শাহজাহান (৬০)।
আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকীর নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম গত ১৮ আগস্ট ২০২১ রাত ১০.৩০ টায় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হড়গ্রাম ঠাকুরমারা কলোনী এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছে থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ