নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের জবা দইঘরে পচা দই ও অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি বিক্রি এবং মাপে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে ।
বৃহস্পতিবার দুপুরে জবা দইঘরসহ পৌর শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। ভোক্তা অধিকার সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান , উল্লাপাড়া পৌর শহরের জবা দইঘর দীর্ঘদিন ধরে মাপে কম দেওয়াসহ অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি বিক্রি করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে আজকে দোকানে অভিযান চালালে পচা দই পাওয়া যায় । পচা দই বিক্রি করার অপরাধে জবা দইঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ ছাড়াও পৌরশহরে অবস্থিত দুটি তেলের মিল এবং আরো একটি মিস্টি দোকানে সর্বমোট ৭০ হাজারটাকা জরিমানা করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন ও র্যাব-১২ এর সদস্যরা ।