আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

তাড়াশে নসিমন গাড়ির ধাক্কায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক :

তাড়াশে নসিমন গাড়ির ধাক্কায় এক নারী নিহত
সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ির ধাক্কায় শান্তি বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তি বেওয়া উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া পুকুরপাড়ার মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

নিহত বৃদ্ধা শান্তি বেওয়ার ছেলে সাইফুল ইসলাম জানিয়েছেন, আমার বৃদ্ধ মা রাস্তা পার হওয়ার সময়ে একটি নসিমন গাড়ির ধাক্কায় গুরুত্বও হয়। এ সময় প্রতিবেশিরা উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। এক পর্যায়ে বাড়িতেই তিনি মারা যান। এ ঘটনায় গাড়ি চালকের ওপর কোনো দাবী না থাকায় গাড়ির চালক চলে যায়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানিয়েছেন, এমন খবর আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ