আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁয় ১০০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁয় ১০০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। বুধবার দিবাগত রাতে শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি কাভার্ড ডেলিভারি ভ্যানে করে মাদকসহ কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ২টায় নওগাঁ শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। সাদা রঙের একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাঁজা ও ড্রাইভারসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ