আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার ওপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌরসভার চৌকি দহ ব্রিজের এই দুর্ঘটনা ঘটে।

এখনো পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় এই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার নাদির হোসেন জানান, মাছরাঙা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাচ্ছিল এবং ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। চৌকি দহ ব্রিজের ওপর এই গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ