আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

স্মৃতিস্তম্ভের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহসানগঞ্জ রেল স্টেশনে ১৯৭০ সালের ২৬ অক্টোবর সকাল ০৮ঃ০০ টায় ১৯৭০ সালের নির্বাচনের সময় বঙ্গবন্ধু ভাষণের স্থানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, রানীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা বেগম,রানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিজার মিঠু,আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো:ফজলুল হক। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ