আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পুঠিয়ার বানেশ্বরে র‍্যাবের অভিযানে ৭ জন  গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর
সরকারি ডিগ্রী কলেজ এলাকায় র‍্যাব-৫ সিপিসি মোল্লা পাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে ০১ পুরিয়া গাঁজা,০৩ টি মোবাইল,০৫ টি সীমকার্ড,০১ টি মেমোরিকার্ড,নগদ ৩,১০০/-টাকা,
০২টি কলকি এবং আসামী ১। মোঃ কাজল আলী (৩৫), পিতা-মৃত আফজাল হোসেন, সাং- গোবিন্দপুর, ২। মোঃ সোহেল রানা(২৫), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-ইউসূফপুর (কলেজ
মোড়), উভয় থানা- চারঘাট, ৩। মোঃ রনি (৩৬), পিতা-মোঃ আজম আলী, ৪। মোঃ তুহিন সরকার
(২২), পিতা-মোঃ সাহাবুদ্দিন, উভয়সাং-বানেশ্বর, থানা-পুঠিয়া, ৫। মোঃ নাজমুল হক(২৭), পিতা-রশিম উদ্দিন, সাং- গোবিন্দপুর বাজার, থানা-চারঘাট, সর্বজেলা-রাজশাহী, ৬। মোঃ
মন্টু (২৫), পিতা-মৃত নাজিমুদ্দিন, সাং-শিরোইল কলোনী (কানার মোড়), ৭। মোঃ রানা (৩৫), পিতা-মৃত মোঃ হোসেন, সাং-ছোটবন গ্রাম(১৯ নং ওয়ার্ড), উভয় থানা-চন্দ্রিমা, রাজশাহী
মহানগরীগনদের গ্রেফতার করেন।
র‍্যাব-৫ সূত্রে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের দক্ষিণ দুয়ারী দ্বিতীয় তলা ভবনের সামনে আম
গাছের নিচে ফাকা জায়গায় কতিপয় ব্যক্তি আসর বসিয়ে মাদকদ্রব্য গঁাজা নিজ হেফাজতে
রেখে সেবন করিতেছে এবং জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করিতেছে। উক্ত
সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে র‍্যাবের একটি অভিযানিক দল সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের দক্ষিণ দুয়ারী
দ্বিতীয় তলা ভবনের সামনে আম গাছের নিচে ফাকা জায়গায় উপস্থিত হওয়া মাত্রই র‍্যাবের
উপস্থিতি টের পেয়ে আসর হইতে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার
ফোর্সের সহায়তায় উপরোক্ত ব্যক্তিগণকে ঘটনাস্থালেই আটক করা হয় ।
উক্ত আসামীদের  বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬
(১) সারণী ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ