আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

তাড়াশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

কাউকে পেছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকার আহবান” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বসবাসরত বিভিন্ন গোত্রের আদিবাসী নারী-পুরুষের সমন্বয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের জোড়পুকুর বাজারে বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সুশীল মাহাতোর সভাপতিত্বে আদিবাসী নারী-পুরুষের সম্মনয়ে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক সুকুমার বসাক,
বাংলাদেশ আদিবাসী ফোরাম তাড়াশ উপজেলা শাখার সভাপতি সাধন চন্দ্র বসাক, সাধারন সম্পাদক প্রশান্ত কুমার সিং, বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন (মিসাব) যুগ্নসাধারণ সম্পাদক চঞ্চল কুমার মাহাতো,মাধাইনগর আদিবাসী যুব উন্নয়ন সংগঠনের সভাপতি শিশির কুমার সিং ও সাধারণ সম্পাদক সুব্রত বসাক সহ আরো অনেকেই।

আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,ভাষা ও সংস্কৃতি রক্ষা, ভূমি অধিকার ও বিভিন্ন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি তোলা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ