নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে মদ্যপানে ৩ জনের মৃত্যু ও সাবেক ইউপি সদস্য সহ ৩ জন গুরুতর অসুস্থ হয়েছেন।
আজ সোমবার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও সড়াইচন্ডি নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল ওয়াহাব (৩২), সিকিম আলীর ছেলে মো. আব্দুল (৪৫) এবং সড়াইচন্ডি নতুনপাড়া গ্রামের কালু সেখের ছেলে তাহের সেখ (৪৮)। অসুস্থ সাবেক ইউপি সদস্য বাবু সেখ ও হযরত আলী চিকিৎসাধীন।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ জানায়, গভীর রাতে স্থানীয় ব্রহ্মখোলা ব্রীজের পাশে সবাই দেশীয় তৈরী মদ্য পান করে। এর পর সবাই অসুস্থ হয়ে পড়লে ভোরে ৩ জন মারা যায়। বাকী ইউপি সদস্যসহ ২ জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সদর সার্কেল মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, নিহত তিন জনের মধ্যে দুই জনের মরদেহ দাফন করা হয়ে গেছে এবং অপরজনের মরাদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতরা বিষাক্ত এ্যালকাহল পান করে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।