মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৯১ তম জন্মদিন উপলক্ষে অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন
এসময় উপস্থিত ছিলেন ওসি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জমান, উপজেলা আ”লীগ সাংগাঠিনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, সভাপতি আত্রাই প্রেসক্লাব মোঃ রুহুল আমীন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত অসহায়, দরিদ্র ও কর্মহীন ৭জন নারীকে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যাতে করে এর উপার্জনে পরিবার কিছুটা হলেও আর্থিক সহায়তা পায়।