আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলাতে ৬শ ৩৫ জন দরিদ্র, কর্মহীন ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলার শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম ও পরিচালক মো.আবু নাসের।

উক্ত অনুষ্ঠানের আগে সকালে সিরাজগঞ্জ জেলার অফিসার্স ক্লাবে ১৩৫ জন হিজরা সম্প্রদায়ের হিজরাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ