নিজস্ব প্রতিবেদক :
কঠোর লকডাউনে ও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৬৬ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৬৪ হাজার ৫২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান রোববার (১ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৬০ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৬৪ হাজার ৫২০ টাকা জরিমানা করা হয়।