আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।রবিবার (১ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আঃ রহিম ছেলে মোঃ শিমুল হক (১৯)।

তার কাছে থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও নগদ ২,৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

শীর্ষ এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ