নিজস্ব প্রতিবেদক :
শনিবার ৩১শে জুলাই বেলা আনুমানিক ৪টার দিকে পাবনা কাশিনাথপুর মহাসড়কের দাঁড়িয়াপুর ছাগলগেট নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২জন শিশুসহ ৩জন নিহত হয়েছে । এবং আহত একজনকে মুহুর্শ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, মাধপুর হাইওয়ে পুলিশ, আমিনপুর থানা পুলিশ, কাশিনাথপুর ট্রাফিক পুলিশ, কাশিনাথপুর ফায়ার সার্ভিস ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ।
প্রত্যক্ষদর্শী মতে জানা যায়, একটি নীল সিএনজি একজন মহিলা তার ২শিশু সন্তান নিয়ে সুজানগর হতে কাশীনাথপুরের দিকে যাচ্ছিল ।অপরদিকে কাশীনাথপুর হতে একটি নসিমন গাড়ী বেপরোয়া গতিতে এসে সিএনজির সামনে ধাক্কা দিলে সিএনজিটি দুমরে মুচরে যায় । ঘটনাস্থলেই মারা যায় দেড় মাসের শিশু কন্যা আয়েশা ৫বছরের আরেক কন্যা সিনথিয়া ও সিএনজি চালক শিহাব । এবং মুহুর্শ অবস্থায় মা বিলকিছকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে । ঘাতক নসিমন ড্রাইভার বর্তমান পলাতক আছে ।
নিহত ব্যক্তিরা হলো, আমিনপুর থানার আহাম্মাদপপুর গ্রামের সবুজের ৪৫দিনের মেয়ে আয়েশা ও ৫ বছরের মেয়ে সিনথিয়া । সাঁথিয়া হুইখালী গ্রামের সি এন জি ড্রাইভার শিহাব ।
বর্তমানে ওই এলাকায় ও নিহত সজনদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে ।
এলাকার সচেতন ব্যক্তিরা বলেন, করোনা মহামারীর জন্য দেশে চলছে ১৪দিনের কঠোর লকডাউন । একমাত্র জরুরী সেবার যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন মহাসড়কে চলাচলের উপর সরকার নিষেধাজ্ঞা জারি করার পরেও এগুলো কিভাবে চলে? আর নসিমন গাড়ীর তো কোন সরকারী ভাবে অনুমতিই নাই । হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের চোখের সামনে এগুলো বুক ফুলিয়ে চলে যেন দেখার কেউই নেই । সরকার অতি দ্রুত প্রদক্ষেপ গ্রহন করবে এমনটাই মনে করেন এলাকার সচেতন মহল ।