নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারায় ১ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার সকাল আনুমানিক ৭,৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।
আটককৃত হলো, রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসা গ্রামের আবুল কাশেমের ছেলে তোফাজ্জজল হোসেন(২২) বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নের পাশাপাশি বাগমারা উপজেলার মাদক মুক্ত করার লক্ষে।
উপজেলার হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে
বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসা গ্রামের মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে মাদক রয়েছে।
এ বিষয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।