নিজস্ব প্রতিবেদক, আতিক খাঁন :
পুঠিয়ায় আতেকা (৪০) নামের এক বিধবা নারীকে নিশংস ভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিশংস হত্যার শিকার ওই নারী উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া কারীগর পাড়া গ্রামের মৃত আতাহার আলীর বিধবা স্ত্রী। মঙ্গলবার (১৩ জুলাই) বিকালের যে কোন সময় বাড়ির পাশের বিলে ছাগল চড়াতে গেলে তাকে একা পেয়ে দুর্বত্তরা জবাই করে হত্যা করে। এছাড়াও তার একটি হাতে রোগ কাটা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। খবর েপয়ে পুঠিয়া সার্কেল এসপি মোঃ ইমরান সহ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। হত্যার সাথে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, ধোপাপাড়া কারিগর পাড়া গ্রামের সফের কারিগরের ছেলে ইয়ানুস কারিগর, টাটু কারিগরের ছেলে ছবির কারিগর, জয়নুউদ্দিন কারিগরের ছেলে বুলবুল কারিগর ও কাদের কারিগরের ছেলে মোজাহার আলি কারিগর। এলাবাসী সূত্রে জানাগেছে, গত দুইবছর পূর্বে আতেকার স্বামী আতাহার আলী মারা যায়। এর পর থেকে সে সন্তানদের নিয়ে স্বামীর ভিটায় বসবাস করতেন। পাশাপাশি ছাগল পালন করতেন। প্রতিদিনের ন্যায় তার ছাগল বাড়ির পাশের বিলে চড়াতে যায়। মঙ্গলবার বিকাল ৫টায় আতেকা বিলের থাকা ছাগল নিতে গেলে সন্ধ্যায় ছাগল বাড়ি ফিরে আসলে সে বাড়ি ফিরেনা। পরে সন্ধ্যায় তার ছেলে ও তার আত্মীয় -স্বজনেরা আতেকাকে খুঁজতে বাহির হয়। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে পাট ক্ষেতের আইলে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে ছেলেসহ আত্মীয় -স্বজনেরা চিৎকার দিয়ে আশেপাশের লোকজনএকত্রিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে আতেকার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর ধারানা আতেকাকে দুর্বৃত্তরা ধর্ষণ করে হত্যা করেছে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, বিষয়টি নিশ্চিত করে বলেন, চার জনকে জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে আশা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বুধবার (১৪ জুলাই) সকালে রামেক হাসপাতালে পাঠানো হয়।অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহা মোঃ আশরাফুল আলম গণমাধ্যমের কর্মীদের কে জানান মামলার প্রস্তুতি চলেছে বলে এ কর্মকর্তা জানান।