আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কামারখন্দে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়পাকুরিয়া গ্রামে চার বছর বয়সী এক কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দুলাল (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছেন কামারখন্দ থানার পুলিশ।

শনিবার রাতে উপজেলার বড় পাকুরিয়া গ্রামে শালিসী বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল ওই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

কন্যা শিশুর মা আজিদা খাতুন বলেন, মেয়েকে বাড়িতে রেখে পাশের একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য গেলে দুলাল আমার মেয়েকে একা পেয়ে খারাপ কাজ করার চেষ্টা করে বিষয়টি আমি দেখলে সে আমার বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়।

মানিক নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, দুলাল এই বাজে কাজটি শুধু এই মেয়েকে না আরও অনেকের সাথেই করেছে প্রভাবশালী হওয়ায় গ্রামের শালিসী বৈঠকের মাধ্যমে সে বার বার ছাড়া পেয়ে গেছে। এইবার গ্রামের কিছু সচেতন মানুষ এক হয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে পাশের বাড়ীর চার বছর বয়সী এক কন্যা শিশুকে শ্লীলতাহানি করে দুলাল। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার রাতে শ্লীলতাহানির বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়া শালিসী বৈঠকে বসলে সেখান থেকে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ