নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার (৯ জুলাই) রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান পিএসসি’র নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২১ গ্রাম হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ১৩০০ (এক হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামের মৃত গণি শাহ এর ছেলে আব্দুল্লাহ শাহ (৩৮)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।