আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর রেকর্ড 

শেখ নাফিজঃ
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে ৭ জুলাই সর্বোচ্চ মৃত্যু ছিল ২০১ জনের। গতকাল মৃত্যু হয় হয় ১৯৯ জনের। এ নিয়ে গত তিন দিনেই মৃত্যু হলো ৬১২ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩২৪ রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল ১১ হাজার ৬৫১ জন। এর আগে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ রোগী শনাক্ত হয়েছিল গত ৬ জুলাই। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৮৬। এতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়াল ৩০ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার এসব তথ্য জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ