আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা বন্ধ ৫ লাখ টাকার জালে আগুন

নিজস্ব প্রতিবেদক :

উল্লাপাড়ায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না জাল তৈরির কারখানা বন্ধ ও মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার৭ জুলাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্নপাড়া গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফরিদপুরের বাসিন্দা ঈশ্বর কুমার হাওলদার দীর্ঘদিন হলো কারেন্ট জাল দিয়ে চায়না জাল তৈরি করে চলনবিল এলাকায় বাজারজাত করন করে আসছিলো।এসব নিষিদ্ধ চায়না জালদিয়ে কিছু অসাধু মাছ শিকারী নির্দিধায় শিকার অনুপোযুগী ছোট মাছ শিকার করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাহিদ হাসান খান বুধবার সকাল ১১ টার সময় উল্লেখিত কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় এই কারখানার মালিক ঈশ্বর কুমার হলদারকে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা হয় কারখানার প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয় ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল।
নাহিদ হাসান খান জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বাসিন্দা ঈশ্বর কুমার বেশ কিছুদিন ধরে নবরত্নপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে চলনবিল অধ্যসিত এলাকায় বিক্রি করে আসছিলেন।
গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমকে সঙ্গে নিয়ে র‍্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তিনি উক্ত চায়না কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা থেকে জব্দ করা সামগ্রী থেকে ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল পুড়িয়ে ফেলা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ