নিজস্ব প্রতিবেদক :
শাহজাদপুরে লকডউন না মানায় ভ্রাম্যমান আদালতে ২ জনের ৫ হাজার টাকা জরিমানা।
দেশে নতুন করে কোভিড-১৯ করোনা বাড়তে শুরু করায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন দিয়েছেন সরকার। কিন্তু শাহজাদপুরে এ লকডাউনের তোয়াক্কা না করে অবাধে ঘুরে বেড়াচ্ছেন সাধারন মানুষ অনেকেই খুলছে ব্যবসা প্রতিষ্ঠান । এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে লকডাউন পালনে বাধ্য করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরশহরের মনিরামপুর বাজারে শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মাসুদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।এ সময় লকডাউন না মেনে সিরাজ প্লাজায় দুটি দোকান খোলার অপরাধে মোঃ আব্দুল সাত্তার (৪৫) ও মোঃ শফিকুল ইসলাম বুলেট (৪৫) দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ।