আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন অবস্থায় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রত্মা নামের এক প্রেমিকা। এ ঘটনার পর থেকেই প্রেমিক সোহান বাড়ি থেকে পালিয়েছেন। রোববার (২০ জুন) সকালে প্রেমিকাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারের পুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক মেহেদী হাসান সোহান (২২) রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারের পুল্লাহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী রত্না খাতুন (১৯) একই ইউনিয়নের দোস্তপাড়া গ্রামের আ: রশিদের মেয়ে। তারা দুইজনই নিমগাছি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

কলেজছাত্রী রত্মা খাতুন জানান, প্রায় ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক সোহান তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই সোহানকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। মাস তিনেক হলো শুধু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে শনিবারে অনশন শুরু করি। এ সময় প্রেমিকের পিতা-মাতা ওই কলেজ পড়ুয়া মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। সে বাড়ী বের না হওয়ায় তাকে মারপিটও করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রোববার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।

পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক সোহানের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার পিতা শফিকুল ইসলাম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। এলাকার কিছু কুচক্রী মহল মহল আমাদের উপর ষড়যন্ত্র করে মান সম্মান ক্ষুন্ন করতেই ওই মেয়েকে আমার বাড়িতে তুলে দিয়েছে।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এস. আই) হোসাইন জানান, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এক মেয়ে তাঁর প্রেমিকের বাড়ীতে অনশন করছিল। সেখানে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে নাকি মারপিট করলে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে পুরিশ ঘটনাস্থলে পৌছে ওই মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ