আলমগীর হোসেন :
রাজশাহীর বাগমারায় বিষাক্ত সাপের ছোবলে আফজাল হোসেন (৪৮) নামের এক পুকুর পাহারাদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর গ্রামে। স্থানীয়সূত্রে জানাগেছে, দুবিলার বিলে চকমহব্বদপুর গ্রামের ওড়ন উদ্দীন নামের এক ব্যক্তির পুকুর পাহারা দিতেন আফজাল হোসেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে বাড়ি যাচ্ছিলেন তিনি। বাড়ি যাওয়ার পথে পুকুরের পাশে একটি সাপ দেখতে পেয়ে সেটাকে ধরে বাড়িতে নিয়ে যায়। পরে সাপটিকে একটি মাটির পাতিলে আবদ্ধ করে রাখে।একটু পরে সেই বিষাক্ত সাপটি খাবার চেষ্টা করে। তখন মাটির ওই পাতিলের মুখ খুলে বাম হাতে বিষাক্ত ওই সাপটি ধরতে গেলে তার হাতে ছোবল মারে সাপটি। সেই সময় সজোরে হাত নাড়ালে সাপটি মাটিতে পড়ে পালিয়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে গিয়ে লুকিয়ে পড়ে। পরে বিষাক্ত সাপটি অনেক খুজেও আর পাওয়া যায়নি। এরপর সাথে সাথে আফজাল হোসেনকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য নেয়ার পথেই তিনি মারা যান। স্থানীয়রা আরো বলেন, এর আগেও সে কয়েকটি বিষাক্ত সাপ ধরে বিক্রয় করেছে। পরিবার ও গ্রামের লোকজন সাপ ধরতে নিষেধ করলেও সে তাদের কোন কথায় কান দেননি। পরিশেষে সাপের ছোবলেই তার প্রান হারালো।