আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে অভিনব কায়দায় চেতনা নাশক স্প্রে করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা গ্রামে জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় প্রায় ১০ ভরি গহনা ও নগদ প্রায় ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্ধর্ষ চোরেরা।

জানা যায়, উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা গ্রামের আলহাজ্ব মোঃ হাসান শহীদের বাড়িতে মঙ্গলবার ১৮ মে দিবাগত রাত সারে ১০টায় রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরে।রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোরের দল প্রধান ফটকের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে হাসান শহীদের ছোট মেয়ে বৃষ্টি খাতুনের ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে, এতে বৃষ্টি খাতুন ও তার দুই সন্তান অচেতন হয়ে পরে।

আলহাজ্ব মোঃ হাসান শহীদ জানান, চোরের চেতনা নাশক স্প্রের ফলে আমাদের বাড়ির অনেক সদস্যই অসুস্থ্য হয়ে পরেছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও জানান, দ্রুত এই চোরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ