আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় ২১টি ককটেল সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন চর বর্ধনগাছা গ্রাম থেকে ২১ টি ককটেলসহ ০২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২) মে ভোর রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন চর বর্ধনগাছা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২১ টি ককটেলসহ ০২ জনকে উদ্ধার করা হয়।আটককৃতরা হলো উল্লাপাড়া উপজেলার চর বর্ধনগাছা গ্রামের নজরুল সরকারের ছেলে মোঃ সোহাগ (১৭) ও একই গ্রামের মইনুলের ছেলে মোহাম্মদ আলী (১৪)।এ বিষয়ে উল্লাপাড়া থানায় বিস্ফোরক আইনে ৯ ধারায় মামলা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ