আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর চন্দ্রিমায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর মহানগর চন্দ্রিমা থানাধীন বিমান বন্দর মোড় এলাকায় র‍্যাবের অভিযানে ৪৭০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রবিবার (০২ মে) বিকাল ৪:৩০ মিনিটে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি মোল্লা পাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন বিমান বন্দর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে হেলাল(৩০) কে  ৪৭০পিচ ইয়াবাসহ আটক করেন র‍্যাবের একটি বিশেষ টিম।
উক্ত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ