নিজস্ব প্রতিবেদক :
বগুড়া শিবগঞ্জের কিচক দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে কিচক দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৯-২০ অর্থবছরের এলজিএসপি ৩ এর আওতাধীন ৩৫জন ছাত্রীদের মাঝে বিতরন করেন, কিচক ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এ.বি.এম নাজমুল কাদের চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আবু সাঈদ, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম শফিক, সহঃ প্রধান শিক্ষক উজ্জল কুমার মোদক সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালেয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম রাজু, মাহবুল ইসলাম, সাইফুল ইসলাম ২, মামুন পাটোয়ারী সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাক বৃন্দ উপস্থিত ছিলেন।