আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান করে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর নতুনপাড়া গ্রামের অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সেলাই মেশিন প্রদান করেছেন তিনি।
এ সেলাই মেশিন গ্রহণ করে ওই অসহায় পরিবারের মেয়ে ইম্পিরিয়াল ষষ্ঠ শ্রেণির ছাত্রী আশা। মানুষ মানুষের জন্য। এমন প্রবাদ বাস্তবায়ন করেছেন মানবতার সেবা দানকারী পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের অন্যতম বন্ধু এবং অপরাধ দমনসহ মানবতার সেবামূলক কাজ করে থাকেন। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে ও অসহায় মানুষের সবসময় পাশে দাঁড়ায়। পুলিশের এ মানবতার সেবা অব্যাহত থাকবে। এজন্য তিনি অসহায় মানুষের খোঁজখবর রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিন (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর) ওসি বাহাউদ্দিন ফারুকী, ওসি গোলাম মোস্তফা, ডিআইও-১ মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতি সম্প্রতি ওই গ্রামের অসহায় বৃদ্ধ আকতারুজ্জামান (৭২) তেল বিক্রি করে কষ্টে সংসার চালান। এ সংসারে তার স্ত্রী সাজেদা বাড়িতে সুতা পারি কাজ করেন। তার ৯ম ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়া সিয়াম ও আশা স্থানীয় ইম্পেরিয়াল স্কুলে লেখাপড়া করে। আশার বাবা খুকনী মন্ডলপাড়া তেল বিক্রি করে ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালাতে হিমশিম খেতে হয় ওই দম্পত্তিকে।
এমন অসহায় পরিবারের জন্য তার এক ভাগ্নে ফেইসবুকে স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসে ওই পরিবারকে একটি সেলাই মেশিনের আবেদন করা হয়। এমন স্ট্যাটাসটি পুলিশ সুপারের নজরে আসে এবং এ বিষয়টি তদন্তের জন্য জন্য বেলকুচি থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে ওই অসহায় পরিবারকে সেলাই মেশিনটি আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়। এরআগেও আইজিপি ও ডিআইজির নির্দেশনায় পুলিশ সুপার হাসিবুল আলম মানবতার সেবায় অসহায় পরিবারকে কয়েকটি গরু প্রদান করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ