নিজস্ব প্রতিবেদক :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মুরগীর ফিড বোঝায় একটি ট্রাক্টরেে সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ ২৪ শে এপ্রিল শনিবার দুপুর ১ টা ২০ মিনিটের দিকে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী নর্দান কোল্ডস্টোরেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে নিহত ২জন হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ভাঁটাহার গ্রামের আলহাজ্ব আজিজার রহমানের ছেলে মাহমুদুল হাসান লিমন (৩৬) এবং একই উপজেলার দুপচাঁচিয়া সরদারপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে শরিফ রায়হান রিফাত (২২)।পরিবার সূত্রে জানা যায়, নিহত মাহমুদুল হাসান লিমন পেশায় একজন চাতাল ব্যবসায়ী এবং শরীফ রায়হান রিফাত একমাস পূর্বে বিদেশ থেকে দেশে এসেছেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান,হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির রাজনৈতিক সহকারী অ্যাডভোকেট এস.এম মোরশেদ ও ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল।ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নিরেন্দ্রনার্থ মন্ডল বলেন,মোটরসাইকেলের চালক লেমন তার সহযোগী রিফাতকে নিয়ে গরু কেনার উদ্দেশ্যে জয়পুরহাটের নতুনহাট যাচ্ছিলেন। পথে বটতলী নর্দান মোড়ে বিপরীতগামী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মেসি (ট্রাক্টর) ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মেসির চালক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।