আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ ইং

আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষন

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ইমন (২২) পলাতক রয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ইমন হোসেন মানিকগঞ্জরে ঘিওর থানার বড়টিয়া গ্রামের আবুল হোসেনর ছেলে। তারা পরিবারসহ আশুলিয়ার বাইপাইলের ওই ভবনে বসবাস করে আসছিলো।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২০ দিন আগে গ্রাম থেকে চাকরির জন্য ওই এলাকায় ফুফাতো বোনের কাছে আসে ভুক্তভোগী ওই তরুণী। ব্যক্তিগত কাজে ফুফাতো বোন ও তার স্বামী বাইরে যাওয়ার সুযোগে একই ভবনের ২য় তলার ইমন নামে যুবক ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। এসময় করে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক ইমন পালিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পলতাক ইমকে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ