আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

পোতাজিয়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নুপুর কুমার রায় :

শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের সাধারন জনগোষ্ঠী ও অবহলিত গ্রামীন অবকাঠামোর উন্নয়ন করতে চান তরুন আ’লীগ মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম ।এজন্য তিনি তার দল আওয়ামীলীগ থেকে দলীয় প্রতীকের প্রত্যাশা করছেন। নজরুল ইসলাম পোতাজিয়া ইউনিয়নের আলহাজ্ব শাজাহানের সুযোগ্য পুত্র ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাক ।তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ব হয়ে তরুন প্রজন্মকে সু-সংগঠিত করে পোতাজিয়া ইউপি’তে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চত করতে আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে পোতাজিয়া ইউপি নির্বাচনী এলাকায় দ্বারে দ্বারে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌছে দেওয়ার জন্য এলাকায় সার্বক্ষানিক দলের হয়ে কাজ করছেন। সুশীল পরিবারের সন্তান নজরুল ইসলাম গত ২ যুগের বেশী সময়কাল এলাকায় শুধু দলের ভিতরে নয় সাধারন মানুষের মন জয় করেছেন এই তরুন নেতা। তার বিশ্বাস পোতাজিয়া ইউপি’র আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করতে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন দলের হাই কমান্ড।
তরুন এই নেতা নানামুখী প্রচারে নির্বাচনী শোডাউন, উঠোন বৈঠক, গণসংযোগ, ব্যানার, পোষ্টার, শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট ও নানা রংয়ের বিলর্বোড এর মাধ্যমে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন। তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে তাঁর বিনয়ী আচরণ দ্বারা স্থানীয় নেতা কর্মীসহ সর্ব সাধারনকে তিনি কাছে টানতে সক্ষম হয়েছেন। তাই এলাকার মানুষ তার উপরে দৃঢ় আস্থা ও বিশ্বাস রাখতে শুরু করছেন এবং এ ইউপ’তে নৌকার বিজয় সুনিশ্চি করার লক্ষ্যে দল তাকেই পোতাজিয়া ইউনিয়নের নৌকার কান্ডারী হিসেবে মনোনয়ন দিবেন বলে তিনি আশাবাদী।প্রতিবেদককে নজরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে পোতাজিয়া ইউপি’র ব্যাপক উন্নয়ন ও এলাকাবাসির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবো। সেই সাথে ইউনিয়ন থেকে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস মুক্ত করে জনগনের সমস্যা ও জবাবদিহিতা নিশ্চিত করব।উল্লেখ্য, ১৯৭৮ সালের ছাত্রলীগে যোগদান করেন । তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৯০ সালে উপজেলা ছাত্রলীগের আইন সম্পাদক হিসেবে দায়ীক্ত পালন করেন ১৯৯৭ সালে উপজেলা যুবলীগের আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন
। তিনি জানান রাজনৈতিক জীবনে বিএনপি সরকারের আমলে বহু মামলা হামলার শিকার হয়েছি, এখন আমাকে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা দিয়ে পোতাজিয়া ইউনিয়ন বাসীর সেবা করে দিবেন।।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ