আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নিয়ামতপুরে ব্যতিক্রম সমবায় সমিতির অফিস উদ্বোধন

রাবি প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে ব্যতিক্রম ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নিয়ামতপুরের মাস্টারপাড়ায় এ অফিসের কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা আজিজার রহমান।
অনুষ্ঠানে আজিজার রহমান বলেন, ব্যতিক্রম সমবায় সমিতি ক্ষুদ্র কার্যক্রমের মাধ্যমে প্রথমে তারা মহাদেবপুরে যাত্রা শুরু করে। পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি পেয়ে এখন নিয়ামতপুরে শাখা খোলা হচ্ছে। সমিতির শাখা ধীরে ধীরে অন্যান্য উপজেলায়ও বিস্তার লাভ করবে। সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যতিক্রম ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মেহেদী রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমবায় সমিতি লিমিটেড মহাদেবপুর শাখার ম্যানেজার সাদ্দাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থনীতিবিদ হাবিবুর রহমান।
এসময় ব্যতিক্রম ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট রফিজ উদ্দিন, নওগাঁর মহাদেবপুরের সমবায় ঐক্য পরিষদের সভাপতি আবু আনসারসহ নিয়ামতপুর উপজেলার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমবায় সমিতির সাফল্য কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ