আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

র‍্যাবের অভিযান: রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসহ ব্যবসায়ী আটক

জিয়াউল কবীর,রাজশাহী ব্যুরো:

জেলার গোদাগাড়ীতে র‍্যাব-৫’ র অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (০৪ মার্চ)
রাত্রী আনুমানিক ৯.২৫ মিনিটের সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী এলাকায় অপারেশন পরিচালনা করে ৮ বোতল ফেন্সিডিল,একটি ডেগার,একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড,একটি মেমোরি কার্ড ও নগদ ১৫,২০০ টাকাসহ গোদাগাড়ী থানাধীন মোল্লা পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুজন(২০) কে গ্রেফতার করেন।

উক্ত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র‍্যাবের একটি সুত্র জানিয়েছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ