আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকৃত মামলার আসামি মোশারফ হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটককৃত মোশারফ হোসেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাকবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে ১৩ ফেব্রুয়ারি দিনের বেলায় বাড়িতে একা পেয়ে মোশারফ হোসেন শিশুটিকে ধর্ষণ করে। পরে গ্রামের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে দেয়। সেখানে কোন উন্নতি না হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেওয়ার চেষ্টার করে গ্রামের মাতবররা। পরে বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মোশারফকে আসামী করে থানায় মামলা দায়ের করে। আসামী গ্রেপ্তারে রাতেই অভিযান চালায় পুলিশ। মামলা দায়েরের বিষয়টি জানার পর থেকেই আত্মগোপনে ছিল মোশারফ হোসেন।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী পলাতক ছিল। রবিবার রাতে জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ