মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :
ভোলা ০৩ লালমোহন ও তজুমদ্দিনের সাংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ফুলেল শ্রদ্ধা প্রভাত ফেরী চিত্রাংকন প্রতিযোগিতায় অমর একুশের অনুষ্ঠানে বললেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান অর্জন হয়েছে।
এ সরকারের সময় ভাষা শহীদসহ বীর শহীদদের যথাযথ মর্যাদা প্রদানের ক্ষেত্রে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২১ ফেব্রুয়ারী ২০২১ ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রভাত ফেরী পরবর্তী চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।
তিনি আরও বলেন গৌরব প্রেরণা আর অহংকারের অমর একুশ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি মাকসুদুর রহমান মুরাদ, , লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোশাররফ হোসাইন, হা-মীম স্কুল এন্ড কলেজ পরিচালক আলহাজ্ব রুহুল আমিন, ও পৌর যুবলীগ সফল সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমুখ বক্তব্য রাখেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সার্বিক তত্বাবধানে উপজেলা রেডক্রিসেন্ট অফিসার মুন্সী নুর মোহাম্মদ।